শনিবার । মে ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা


Putin-Trump

সংগৃহীত ছবি

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বুধবার দেড় ঘণ্টাব্যাপী ফোনালাপে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রেমলিন জানিয়েছে, এই আলাপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কমাতে উভয় নেতা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ক্রেমলিনের এক কর্মকর্তার মতে, আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকীকে সামনে রেখে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

এই উচ্চপর্যায়ের যোগাযোগকে চলমান আন্তর্জাতিক সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন ও আল–জাজিরা