বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ মার্চ ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


President PM

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস একটি দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।

রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, স্মৃতিসৌধ থেকে ঢাকায় ফেরার পথে সকাল ৭টার মধ্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

এ ছাড়া সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যৌথভাবে উপস্থিত থাকবেন।