
অন্তত ৩১৬টি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও চিকিৎসা স্থাপনা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে
ইরানে চলমান সংঘাতে দেশটির স্বাস্থ্য খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৩১৬টি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও চিকিৎসা স্থাপনা ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক এক হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের শতবর্ষী একটি চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানকে।
ক্ষতিগ্রস্ত অন্যান্য উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত দারউ ফার্মাসিটিউক্যাল রিসার্চ এন্ড প্রোডাকশন সেন্টার, রাজধানী তেহরানের গান্ধি হাসপাতাল এবং পশ্চিম ইরানের কেরমানশাহ অঞ্চলের ফারাবি হাসপাতাল ও মেডিকেল সেন্টার।
এই হামলাগুলো দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









































