শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ এপ্রিল ২০২৬, ৪:২০ অপরাহ্ন
শেয়ার

অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে ড. ইউনূসকে রাজপথে নামতে হবে: নাহিদ ইসলাম


Nahid

নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) এক বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “ড. মুহাম্মদ ইউনূসকে এই অধ্যাদেশ নিয়ে কথা বলতে হবে। তারা যখন ক্ষমতায় ছিল, তখনই এই অধ্যাদেশ করা হয়েছিল। এমনকি তখন ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছিল।”

অধ্যাদেশ বাতিলের বিষয়টিকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা কোনোভাবেই উচিত নয়। দেশের বর্তমান অবস্থায় তাঁকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়ার জোরালো দাবি জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধীদলীয় চিফ হুইপের এই সরাসরি আহ্বান এবং সাবেক প্রধান উপদেষ্টাকে জড়িয়ে দেওয়া বক্তব্য দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষ করে ‘ক্ষমতায় আনা’ সংক্রান্ত অভিযোগটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।