রবিবার । এপ্রিল ৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভূপাতিত করার দাবি ইরানের


US helicopter

যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ।। প্রতীকি ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভূপাতিত করেছে। সামরিক এই বিমানটি ইসফাহানের দক্ষিণাঞ্চলে নিখোঁজ এক কর্মকর্তাকে খুঁজতে পরিচালিত অভিযানে অংশ নিয়েছিল।

ইরানের সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

ফার্স তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবিও প্রকাশ করেছে। ছবিতে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।

ছবির সঙ্গে তারা মন্তব্য করে, ‌‘বড় ধরনের পরাজয় ঢাকতে ট্রাম্পের মরিয়া চেষ্টা।’

এ প্রতিবেদন প্রকাশের সময়ই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের ভূপাতিত তাদের এফ-ফিফটিন ই যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।