বুধবার । এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ এপ্রিল ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলে ফের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান


ইসরায়েলে ফের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

উদ্ধারকারীরা গণমাধ্যমকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় তারা অভিযান চালাচ্ছেন। রোস হাইন, রামাত হাসহারনসহ মধ্য ইসরায়েলের একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের আঘাতে একটি গাড়ি উল্টে গেছে এবং আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। হামলার সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি খালি জায়গায় পড়েছে।