
ডেভিড ওয়ার্নার
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে আদালতে হাজির হতে হবে।
পুলিশ জানিয়েছে, ইস্টার সানডের দিন সিডনির মারুব্রা এলাকায় উচ্চ গতিতে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে আটক করে। এরপর পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে।
তার রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়, যা অস্ট্রেলিয়ায় নির্ধারিত আইনি সীমার দ্বিগুণের বেশি।
৩৯ বছর বয়সী ওয়ার্নার সম্প্রতি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলেছেন। ২ এপ্রিল লাহোরে দলের শেষ ম্যাচে তিনি ৫০ রান করেন।
২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্টে ৮,৭৮৬ রান করেছিলেন। তার সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৩৫ রানের।











































