বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ এপ্রিল ২০২৬, ১:০১ অপরাহ্ন
শেয়ার

হত্যাকারীদের ফাঁসি চাইলেন আবু সাঈদের ২ ভাই


আবু সাঈদের ভাই রমজান আলী ও আবু হোসেন

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় শুনতে এসে তারা সাংবাদিকদের কাছে এ প্রত‍্যাশা ব‍্যক্ত করেন।

ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক, রায় কী হয়। আমাদের পরিবার থেকে চাওয়া আমার ভাইয়ের হত্যাকারীদের যেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়।

মেজো ভাই আবু হোসেন বলেন, আজ এ মামলার রায় হবে। আমরা চাই, আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। আর এখনও যারা পলাতক রয়েছেন, তাদের দ্রুত সময়ে গ্রেফতার করে যে রায় হবে তা যেন কার্যকর করে সরকার।