বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকারের সাক্ষাৎ


PM Australia

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপি।

এসময় স্পিকার মিল্টন ডিক এমপি ‘র সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩টায় (৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।