মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ এপ্রিল ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

‘সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে’


pejeskian

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ‘কর্তৃত্ববাদী’ মনোভাব থেকে সরে এসে ইরানি জনগণের অধিকারকে সম্মান করে, তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতার পথ তৈরি হওয়া সম্ভব।

এদিকে, আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বিশেষভাবে তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে আলোচনায় যুক্ত সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, সৃষ্টিকর্তার সহায়তা তাদের সঙ্গে থাকুক।

সূত্র: আল–জাজিরা