মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে: ট্রাম্প


trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের ‘অ্যাটাক শিপ’ (আক্রমণকারী জাহাজ) ধ্বংস করে দেওয়া হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের যেকোনো ‘অ্যাটাক শিপ’ তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।

এর আগে ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) অবরোধ কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই তিনি এই হুমকি দেন।

পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তাদের ১৫৮টি জাহাজ ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের অল্পসংখ্যক ‘ফাস্ট অ্যাটাক শিপ’-এর বিরুদ্ধে এতদিন কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ সেগুলোকে বড় হুমকি হিসেবে দেখা হয়নি।

তবে এবার স্পষ্ট সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এসব জাহাজ যদি অবরোধকৃত এলাকার কাছাকাছি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো ধ্বংস করা হবে। তিনি উল্লেখ করেন, সমুদ্রপথে মাদক চোরাচালান ঠেকাতে যেভাবে অভিযান চালানো হয়, একই পদ্ধতি এসব জাহাজের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।

ভিডিও স্টোরি >>>