শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ এপ্রিল ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

এবারও হরমুজ পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’


Banglar-joyjatra

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বাহিনীর বেতারবার্তায় জাহাজটিকে পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান শুক্রবার রাত পৌনে একটার দিকে গণমাধ্যমকে জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর তারা হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে ইরানের বাহিনী প্রণালি পার হওয়ার অনুমতি দেয়নি। পরে ফিরে যাওয়ার নির্দেশনা পেয়ে জাহাজটি আবারও আগের নিরাপদ অবস্থানে ফিরে যাচ্ছে।

এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালিতে প্রবেশ করে। সে সময় ধারণা করা হয়েছিল, রাত তিনটার মধ্যে জাহাজটি প্রণালি অতিক্রম করতে পারবে।

নতুন নির্দেশনার কারণে জাহাজটির যাত্রা অনিশ্চয়তায় পড়েছে।