শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ এপ্রিল ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান


Urenium-Iran

যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে, কোনো অবস্থাতেই তাদের ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া হবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র সম্পদ। তাই এটি অন্য কোথাও স্থানান্তরের প্রশ্নই ওঠে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে এবং সেই চুক্তির অংশ হিসেবে তেহরান ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়েছে।

তবে ইরানের কঠোর অবস্থানের ফলে দুই দেশের চলমান আলোচনা কতটা এগোচ্ছে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আল–জাজিরা