মঙ্গলবার । মে ১৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৭ এপ্রিল ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিল ইরান


 

Homuz

হরমুজ প্রণালি ।। ছবি: সিএনএন

সব বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘোষণা দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যতদিন যুদ্ধবিরতি চালু থাকবে ততদিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েল ও লেবানন এর মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

আরাঘচি আরও জানান, জাহাজ চলাচল ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন ঘোষিত সমন্বিত রুট অনুযায়ী পরিচালিত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেন যে, হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত, ব্যবসার জন্য প্রস্তুত এবং পূর্ণমাত্রায় চলাচলযোগ্য’ রয়েছে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প