
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
বিশ্ব নৌ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাবিক তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুরের এওজ এলাকায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু সংখ্যা বাড়ানো নয় বরং প্রশিক্ষণের মানোন্নয়নের মাধ্যমেই আন্তর্জাতিক বাজারে আমাদের নাবিকদের অবস্থান সুদৃঢ় করতে হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা দেশের জন্য বড় গৌরব। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নাবিকদের গড়ে তোলা হচ্ছে, যা নৌ দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি আন্তর্জাতিক জাহাজে কর্মসংস্থান ও রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও নৌপরিবহন সচিব মোহাম্মদ জাকারিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










































