বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৩ এপ্রিল ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান


Army Chief

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চারদিনের মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। গত ১৯ এপ্রিল সরকারি সফরে মালয়েশিয়া যান তিনি।

প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান তার সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত The Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026 Exhibition এ অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন তিনি। পাশাপাশি, ‘ASEAN Security at the Edge of Emerging Technologies’ এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত অস্টম পুত্রজায়া ফোরামে অংশগ্রহণ করেন।

এছাড়া, তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।