শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৪ এপ্রিল ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
শেয়ার

‘পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে’


Monami

ফাইল ছবি

ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সহিংস ঘটনার সমালোচনা করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে একসময় ব্যবহৃত পুরোনো ও নেতিবাচক বয়ান আবারও ফিরে আসছে। তার মতে, এমন ন্যারেটিভের মাধ্যমে ছাত্ররাজনীতিকে নতুন করে অপরাধ হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে।

সহিংস ঘটনাকে সমাজের গভীর অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভয়ংকর এক পুরোনো ছায়া যেন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। ডাকসু নেতাদের ওপর হামলাকে তিনি সেই অবক্ষয়ের মর্মান্তিক উদাহরণ বলে মন্তব্য করেন।

ক্যাম্পাসের পরিবেশ ও ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে একজন শিক্ষকের এমন মন্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।