
এর আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪ শতাংশ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুসারে ভোট পড়েছে ৯১ দশমিক ৮৩ শতাংশ।
এর আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪ শতাংশ, যা ছিল তার আগের বেশ কয়েকটি নির্বাচনের থেকে বেশি।
২০১১ সালের সেই সংখ্যাকে ছাপিয়ে গেল ২০২৬-এর ভোট। যে ১৫২টি বিধানসভা আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়, সেগুলিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৮০ শতাংশ।

যে ১৬ টি জেলায় আজ ভোট নেওয়া হয়েছে, তার মধ্যে সাতটি জেলাতেই ভোটদানের হার ৯০ শতাংশের বেশি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল








































