
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৭ শিশু। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে সবার সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময় হামে আক্রান্ত ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে নিশ্চত হামে ২২৯ শিশু এবং সন্দেহজনক হামে ১০৫৮ জন শিশু শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ৬০৭ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৪৪৬০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ রোগী।











































