
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিন দেশ সফরের অংশ হিসেবে ওমানে পৌঁছেছেন। ওমানে যাওয়ার আগে তিনি পাকিস্তান সফর শেষ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আরাঘচি তার পাকিস্তান সফরকে খুবই ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন। তিনি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তানের ‘ভ্রাতৃত্বপূর্ণ উদ্যোগের’ প্রশংসাও করেন।
তবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাঘচি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আসলেই কতটা আন্তরিক, তা এখনো স্পষ্ট নয়।

তার এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে ইরানের ভেতরে এখনো সংশয় রয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল








































