সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৭ এপ্রিল ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
শেয়ার

প্রথমবারের মতো লিসবনে নগর বাউল


james

জেমস

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বছরের সবচেয়ে বড় বিনোদনমূলক আয়োজন নিয়ে শুরু হয়েছে ক্ষণগণনা। আগামী ২৬ জুলাই লিসবনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’ এর বিস্তারিত জানাতে আয়োজিত হয়েছে এক বিশেষ সংবাদ সম্মেলন। লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা জানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালের মাটিতে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নগর বাউল জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর অংশগ্রহণ প্রবাসীদের মাঝে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করবে এবং তাদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে।

জেমসের এই সফরকে ঘিরে পর্তুগাল প্রবাসীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ২৬ জুলাই লিসবনের ‘লিসবোয়া উয়ু ভিভো’ ভেন্যুটি কানায় কানায় পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।