বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ এপ্রিল ২০২৬, ২:০৫ অপরাহ্ন
শেয়ার

অধিবেশন চলাকালে অসুস্থ জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


Sick MP PM

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার। আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা প্রায় ১টা ৪০ মিনিটের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এরপর সংসদ অধিবেশনে জোহরের নামাজের বিরতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার নির্দেশনা দেন।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।