
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা অব্যাহত রয়েছে। কমার কয়েক ঘণ্টা পর আবারও বেড়েছে মূল্য। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের নতুন প্রস্তাব জমা দেওয়ার খবরে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১ মে) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি কমে যায়। এতে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমার আশা করেছিলেন বিশ্লেষকরা।
তবে পরবর্তীতে দাম ঘুরে দাঁড়ায়। দুপুর ১টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে পৌঁছায়। এর আগে দিনের শুরুতে এটি ৪ হাজার ৫৫৯ ডলারে নেমেছিল। যদিও সপ্তাহ শেষে সোনার দাম এখনো প্রায় ১ দশমিক ৭ শতাংশ কম অবস্থানে রয়েছে।
এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরানকে ঘিরে শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতি সোনার দামের পতন কাটিয়ে উঠতে সহায়তা করেছে।













































