মঙ্গলবার । মে ৫, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৪ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ


reserve

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার বা ৩৫ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (৪ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।

এর আগে রোববার (৩ মে) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২০৪ দশমিক ৭৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৫১২ দশমিক ২৯ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়, যা দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার অবস্থান নির্দেশ করে।