
এরপর তিনি বাংলায় বলেন, ‘বাংলায় পরিবর্তন হয়ে গেছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বড় জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাজ্যে একটি ‘ঐতিহাসিক অধ্যায়’ শুরু হয়েছে এবং উন্নয়নের নতুন পথ ইতোমধ্যেই খুলে গেছে।
দিল্লিতে বিজেপি সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘বাংলা এখন ভয়মুক্ত এবং উন্নয়নের আত্মবিশ্বাসে ভরপুর।’ এরপর তিনি বাংলায় বলেন, ‘বাংলায় পরিবর্তন হয়ে গেছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর ভারতের গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত এখন ‘পদ্মফুল ফুটেছে’।
এসময় মোদি পশ্চিমবঙ্গসহ আসাম ও পুদুচেরির ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ফলাফল ভারতের গণতন্ত্র, উন্নয়নভিত্তিক রাজনীতি এবং স্থিতিশীলতার প্রতি মানুষের আস্থার প্রতিফলন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল







































