বৃহস্পতিবার । মে ৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ মে ২০২৬, ৮:০১ অপরাহ্ন
শেয়ার

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি


Randhir-jaiswal

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারীদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ২ হাজার ৮৬২টির বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় পররাষ্ট্র মুখপাত্র এসব মন্তব্য করেন।

এদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে কিছু ব্যক্তিকে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।