মঙ্গলবার । মে ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক মাল্টিমিডিয়া ১৮ মে ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার

ফরিদার উদ্যোগ যেভাবে পেশায় ফিরিয়ে এনেছে অনেককে


স্বামীর দেওয়া দেনমোহর থেকে দুই লাখ টাকা নিয়ে তিনি শুরু করলেন নতুন উদ্যোগ। যে শীতলপাটি কেবল মেঝেতে বিছানোর সামগ্রী হিসেবে পরিচিত ছিল, ফরিদা পারভীন তাকে রূপ দিলেন আধুনিক ফ্যাশনে। পাটির বুননে তৈরি করলেন অপূর্ব সব ‘বোনা ব্যাগ’। শীতলপাটি আর পাটের বহুমুখী ব্যবহারের এই মেলবন্ধন ছিল এক বিরাট চ্যালেঞ্জ। শুরুতে দক্ষ কারিগর আর ডেলিভারি সমস্যা থাকলেও নিজের ওপর অগাধ বিশ্বাস তাকে দমিয়ে রাখতে পারেনি।