
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পূর্বপদ—ক্রেডিট সুপারভাইজার) পদে ২৪২ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। রাজস্ব খাতভুক্ত পদটি ১১তম গ্রেডের।
আবেদন করতে হবে অনলাইনে ২৪ মে সকাল ৯টা থেকে ২৩ জুন ২০২৬ বিকেল ৪টার মধ্যে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখের ৩৪.০১.০০০০.০০৫.১১.০৯৪.২৩ (অংশ)-২৭৬৭ সংখ্যক স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আগের আবেদন কার্যকর থাকবে। তাই পুনরায় আবেদনের প্রয়োজন নেই।’
আবেদনের যোগ্যতা ও বেতন
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
♦ নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
♦ আবেদন শুধু অনলাইনে করা যাবে। সরাসরি কিংবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
♦ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূল কপি দেখিয়ে প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে
♦ শিক্ষাগত যোগ্যতার সব মূল/সাময়িক সনদপত্র।
♦ সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
♦ স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
♦ জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।
♦ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
♦ মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান/বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র।
♦ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
♦ তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি।
♦ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
অন্যান্য তথ্যাবলি
♦ বাংলাদেশের নাগরিক নন এমন কারো সঙ্গে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
♦ সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবিসহ সিল থাকতে হবে।
♦ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ-ডিএ দেওয়া হবে না ।
♦ অসত্য/ত্রুটপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যেকোনো পর্যায়ে অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুয়া/জাল/মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক—
www.dyd.gov.bd, http://dyd.teletalk.com.bd

















































