বুধবার । মে ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ মে ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন
শেয়ার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে খাদ্য বিতরণ করবে বিএনপি


স্বাধীনতার ঘোষক হিসেবে পাঠ্য বইয়ে ফিরছেন জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান

সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। আগামী ৩০ মে (শনিবার) রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে দলটির এ খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় নেতাদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।