মঙ্গলবার । জুন ২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২ জুন ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান


Ali akbar khan

ডিআইজি আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, গতকাল ১ জুন থেকে তিনি সিআইডির প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন শুরু করেছেন।

ডিআইজি আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, সততা এবং প্রশাসনিক সক্ষমতার জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশংসিত।

চাঁদপুর জেলায় ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী আলি আকবর খান বাংলাদেশ পুলিশের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব এবং আইন প্রয়োগে নিরপেক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।