
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি ট্যাংকারের ৯টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম।
দুর্ঘটনাকবলিত লাইন থেকে বগিগুলো সরিয়ে নেওয়া ও রেলপথ মেরামতের জন্য খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, উদ্ধার কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত হয়।














































