রবিবার । জুন ৭, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৭ জুন ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
শেয়ার

সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আজ এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্য হলেন—সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।