সোমবার । জুন ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৮ জুন ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

বক্স অফিসে ঝড় তুলছে ‘পেড্ডি’, ৪ দিনেই আয় ২৩৩ কোটি রুপি


Peddi

দক্ষিণী সুপারস্টার রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ‘পেড্ডি’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয় ঊর্ধ্বমুখী রয়েছে এবং শুধু ভারতেই এর মোট আয় পৌঁছেছে ২৩৩ কোটি রুপিতে।

ফিল্ম ট্রেড বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিনে ছবিটির ব্যবসা প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায়। চতুর্থ দিনেও সেই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অন্যদিকে, বিশ্বব্যাপী প্রথম তিন দিনেই ছবিটির আয় ১৯০ কোটি রুপির বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে নির্মাতাদের দাবি, আন্তর্জাতিক বাজারসহ ছবিটির মোট আয় ইতোমধ্যে ২৩৬ কোটি রুপি অতিক্রম করেছে। আয়ের বর্তমান গতি অব্যাহত থাকলে খুব দ্রুতই ছবিটি ২৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তেলুগু ভাষার অন্যতম বড় হিট হিসেবে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে ‘পেড্ডি’। ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। টানটান অ্যাকশন, আবেগঘন গল্প এবং চমৎকার নির্মাণশৈলীর কারণে দর্শকদের মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। হল মালিকদের প্রত্যাশা, সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

সূত্র: এশিয়া নেট