শনিবার । জুন ১৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৩ জুন ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার

ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র ও কানাডা


zibril=Razaib

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ভিসার আবেদন করেও অনুমোদন পাননি বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব। তবে তিনি সহ-আয়োজক দেশ মেক্সিকোর ভিসা পেয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

রাজৌবের দাবি, যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের সমালোচনা হোক, তা চায় না। এর আগে ফিফা কংগ্রেসে ইসরায়েলি ফুটবল কর্মকর্তার সঙ্গে যৌথ ছবি তুলতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

ফিলিস্তিন দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে ফিফা কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে তারা।

এদিকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্বকাপ ঘিরে বিভিন্ন দেশের কর্মকর্তা, সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা দেখা দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

সূত্র :এএফপি