শনিবার । জুন ১৩, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৩ জুন ২০২৬, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

কক্সবাজারে নিজেই গাড়ি চালাচ্ছেন প্রধানমন্ত্রী, পথে পথে ফুলেল অভ্যর্থনা


PM Cox

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে কক্সবাজারে গিয়ে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন।

বিমানবন্দর থেকে খাল খনন কর্মসূচির স্থলে যাওয়ার পথে তার পাশের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গাড়িতে আরও ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

পরে খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান।

এ সময় সড়কের দুই পাশে হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তারা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে শনিবার সকালে একদিনের সরকারি সফরে পর্যটননগরী কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।