
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে গ্যালারিতে বিশেষ একটি ব্যানার প্রদর্শন করেন ইরানি সমর্থকরা। ব্যানারটিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের নিহত ১৬৮ শিশু শিক্ষার্থীকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।
ব্যানারে উল্লেখ করা ‘১৬৮’ সংখ্যাটি ওই নিহত শিশুদের প্রতি সম্মান জানাতে ইরানের জাতীয় দলের একটি প্রতীকী প্রচারণার অংশ বলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ম্যাচ চলাকালে গ্যালারিতে ব্যানারটি প্রদর্শনের মাধ্যমে সমর্থকরা নিহত শিশুদের স্মরণ করেন। বিষয়টি ম্যাচের বাইরেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্বকাপের মঞ্চে এই ব্যানার প্রদর্শনের মাধ্যমে ইরানি সমর্থকরা মিনাবের নিহত শিশুদের স্মৃতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করেছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।














































