রবিবার । জুন ২১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

ইরান চুক্তির পরবর্তী আলোচনা: শেষ মুহূর্তে ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত


Vance

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার আলোচনা শুরুর কথা থাকলেও হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তিনি নির্ধারিত সময়ে রওনা হচ্ছেন না। তবে যত দ্রুত সম্ভব কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার প্রস্তুতি চলছে।

এর আগে নির্ধারিত সময়ের একদিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। ফ্রান্স থেকে ভার্চ্যুয়ালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তেহরান থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে সই করেন। ইরান জানিয়েছে, শুক্রবার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান না হলেও জেনেভায় চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে।

প্রায় ৬০ দিনব্যাপী এই আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি, জব্দ করা অর্থ ছাড় এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। এতে যুক্তরাষ্ট্র, ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতারসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। যদিও সমঝোতাকে ঐতিহাসিক বলা হচ্ছে, তবুও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, চুক্তি টেকসই করতে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব এখন অনেকটাই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

সূত্র: এএফপি ও আল–জাজিরা