মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বড় ধাক্কা! টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যে ম্যাচ জেতার কথা ছিল, আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে সেই ম্যাচ ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউস জুনিয়রদের। আর এই এক ড্রয়ের কারণে এখন গ্রুপ পর্বের বাধা টপকানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে সেলেসাওদের জন্য। বর্তমানে পয়েন্ট টেবিলের ‘সি’ গ্রুপের তিন নম্বরে অবস্থান করছে ব্রাজিল। অর্থাৎ, নকআউট পর্বে যেতে হলে আগামী ম্যাচে হাইতির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। এটা এখন ব্রাজিলের জন্য এক সত্যিকারের ‘বাঁচা-মরার মিশন’। আর এই মরণ-বাঁচন ম্যাচে একাদশে একঝাঁক বড় পরিবর্তন নিয়ে সম্পূর্ণ নতুন ছকে মাঠে নামার মাস্টারপ্ল্যান সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি!











































