বুধবার । জুন ২৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৪ জুন ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প


বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন না—এমনটা তো ভাবাই যায় না। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল শেষে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের হাতে সোনালী ট্রফিটি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৪ জুন) এক জমকালো সংবাদ সম্মেলনে এই হাইভোল্টেজ খবরটি অফিশিয়ালি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও গ্যালারিতে সশরীরে উপস্থিত থেকে ফুটবলারদের উৎসাহিত করেছিলেন তিনি। যদিও চলতি ২০২৬ বিশ্বকাপের কোনো ম্যাচে এখন পর্যন্ত ভিআইপি বক্সে মার্কিন প্রেসিডেন্টকে দেখা যায়নি, তবে ফাইনালের মেগা মঞ্চটি তিনি কোনোভাবেই হাতছাড়া করছেন না।

ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ট্রফি তুলে দেওয়ার এই বিষয়টি বৈশ্বিক গণমাধ্যমে বড় ‘খবর’ হওয়ার পেছনে রয়েছে এক দীর্ঘ রাজনৈতিক ও কূটনৈতিক ডেডলক। কারণ, গত দুটি আসরে আয়োজক দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের ফাইনালের মঞ্চে ট্রফি হাতে দেখা যায়নি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে পুতিন এবং ২০২২ কাতার বিশ্বকাপে শেখ তামিম বিন হামাদ আল থানি ফাইনাল ম্যাচ উপভোগ করলেও পুরস্কার বিতরণী মঞ্চে যাননি। ফলে দীর্ঘ ৮ বছর পর কোনো বিশ্বমঞ্চের ফাইনালে ট্রফি দেওয়ার প্রথা ভাঙতে যাচ্ছেন ট্রাম্প।