বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ জুন ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শেয়ার

জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা বিসিবির


bangladesh-team

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে খেলা দলটির ওপরই পূর্ণ আস্থা রেখেছেন নির্বাচকেরা। ফলে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।

ঘোষিত এই দলে যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া চোটের কারণে টেস্ট ম্যাচ মিস করলেও ওয়ানডে দলে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসকে।

জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ জুলাই। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ এবং ১১ জুলাই। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।