বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

সংসদে হাসনাতের চ্যালেঞ্জ, দুর্নীতি প্রমাণ হলে ইস্তফা


hasnat

সংসদে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

সংসদে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির ইঙ্গিতপূর্ণ অভিযোগের জবাবে কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার চ্যালেঞ্জ দিয়েছেন।

বৃহস্পতিবার ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তাই অভিযোগের বদলে তদন্ত করে প্রমাণ উপস্থাপন করা হোক।

এর আগে বিএনপির ময়মনসিংহ-১০ আসনের এমপি আক্তারুজ্জামান জুলাই আন্দোলনের কিছু নেতার জীবনযাত্রার পরিবর্তন নিয়ে মন্তব্য করেন। একই দিনে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি এমপি সাঈদ আল নোমানও হাসনাতের বক্তব্যের সমালোচনা করেন এবং তার নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দের ইঙ্গিত দেন।

জবাবে হাসনাত বলেন, তিনি কখনো নিজের জন্য বরাদ্দ চেয়েছেন এমন কথা বলেননি; বরং তার বক্তব্যের কারণে যেন নির্বাচনী এলাকার সাধারণ মানুষ উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত না হন, সেই আহ্বানই জানিয়েছিলেন।