বৃহস্পতিবার । জুন ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুন ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
শেয়ার

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই


PM-China

ছবি: বাসস

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরদিকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, এই বৈঠক ও স্বাক্ষরিত চুক্তিগুলো বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।