শুক্রবার । জুন ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ জুন ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার

আজ পবিত্র আশুরা


asura

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এ দিনে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর সঙ্গীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় নফল রোজা, নামাজ, দান-সদকা ও জিকির-আসকারের মাধ্যমে দিনটি পালন করছেন।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সত্য, ন্যায়, মানবিক মূল্যবোধ এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

তাঁরা বলেন, কারবালার আত্মত্যাগ মানবজাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস এবং শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আশুরার শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।