রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ জানুয়ারি ২০১৫, ১:০৮ অপরাহ্ন
শেয়ার

তুরস্কে হিজড়াদের প্রথম আশ্রয়কেন্দ্র


Trans-Pride

তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত হিজড়া প্যারেডে হাজারো মানুষ।

বিশ্বের প্রথম হিজড়া আশ্রয়কেন্দ্র চালু করা হলো তুরস্কের ইস্তাম্বুলে। এটি প্রতিষ্ঠা করেছেন উইকো আই। তিনি একজন হিজড়া।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আই বলেছেন, মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে ইস্তাম্বুলে এই আশ্রয়কেন্দ্রটি চালু করা হয়েছে। হিজড়াদের একটি ফ্যাশন শো থেকে প্রাপ্ত অর্থও এখানে যোগ করা হয়েছে। ওই ফ্যাশন শো থেকে ১৮ হাজার ৮শ ডলার পাওয়া গেছে।

তিনি বলেন, তুরস্কে হিজড়াদের অনেকেই যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হন। কারণ এখানে কোনো ক্ষেত্রেই হিজড়াদের জন্য কাজের কোনো সুযোগ নেই।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আই বলেন, আমি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এরপর নিজেকে রান্নার কাজে নিযুক্ত করার চিন্তা করেছিলাম। এক্ষেত্রে আমি সফলতা পাইনি। আমাদের জন্য সবকিছুতেই বাধা। এখন এই আশ্রয়কেন্দ্র তৈরি করেছি যাতে নিজের মতো হতভাগ্যদের সহায়তা করতে পারি।

তিনি বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলিম। কিন্তু হিজড়া হওয়ায় আমার জন্য কোনো কাজের ব্যবস্থা নেই। আমরা লিঙ্গ বৈষম্যের শিকার। আমার মতো ভাগ্যবিতারিত হিজড়াদের জন্য এই আশ্রয়কেন্দ্র তৈরি করেছি।

দেশটিতে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, তুরস্কে হিজড়াদের বিরুদ্ধে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩৭ জন হিজড়াকে হত্যা করা হয়েছে।

সূত্র: বিবিসি