রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১১ ফেব্রুয়ারি ২০১৫, ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার

ভূমধ্যসাগরে নৌকাডুবে ২ শতাধিক অভিবাসীর মৃত্যু


boat-sinkভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত দুটি নৌকাডুবির ঘটনায় ২ শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে আজ বুধবার এ খবর জানিয়েছে বিবিসি।

ইতালিতে সংস্থাটির মুখপাত্র কারলোট্টা সামি টুইটারে জানিয়েছেন, দুর্ঘটনার পর ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২০৩ জন স্রোতের তোড়ে ভেসে গেছেন।

এ ঘটনাকে ভয়ানক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, দুটি নৌকাই গত শনিবার লিবিয়া যাত্রা করে। সম্ভবত গত শনিবার নৌকা দুটি ডুবে যায়। সেসময় দুটি নৌকাই শতাধিক যাত্রী ছিলেন।