বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ ফেব্রুয়ারি ২০১৫, ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার

বেবী নাজনীন আটক


Baby-Nazninরাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে জাসাস নেত্রী ও খ্যাতিমান কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৭টা ৪০ মিনিটের দিকে গুলশান থানা পুলিশ তাকে আটক করে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসেছিলেন বেবী নাজনীন। এ সময় তাকে ধরে নিয়ে যায় পুলিশ।