বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৩ মার্চ ২০১৫, ৩:৩৯ অপরাহ্ন
শেয়ার

সাগরপথে মালয়েশিয়া যাত্রা: আটক ৪০


trollerসেন্টমার্টিন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ও মাঝি-মাল্লাসহ ৪০ জনকে আটক করেছে কোস্টর্গাড।

কোস্টর্গাড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি জানান, কোস্টর্গাড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার পেটি অফিসার কেসি মং মারমার নেতৃত্বে কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন চেরাদ্বীপের দক্ষিণ-পশ্চিম ৩-৪ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়। এসময় মালয়েশিয়াগামী একটি ট্রলার ও মাঝিমাল্লাসহ ৪০ জনকে আটক করে। এদের মধ্যে ৫ জন মাঝি-মাল্লা রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ট্রলার এবং আটকদের বিকেলে থানায় হস্তান্তর করার জন্য টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে।