রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৫ এপ্রিল ২০১৫, ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার

নেপালে বাংলাদেশীদের জন্য হেল্প ডেস্ক


NepalEarthQuackনেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সেখানে অবস্থান করা বাংলাদেশীদের সহায়তার জন্য একটি হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নেপালে অবস্থিত বাংলাদেশীদের সহায়তার জন্য +৯৭৭৯৮৫১০৩৯৩৫২, +৯৭৭৯৮০৮১৮৪০১৪ ও +৯৭৭৯৮০৮৮৭৬৫০৭১ নাম্বারগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

নেপালে স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানা ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই ভূমিকম্পে দেশটির রাজধানী কাঠমান্ডুতে বেশকিছু ভবন ধসে গেছে।

নেপালে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে পাশের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও। বাংলাদেশে দু’দফার জোরালো ভূমিকম্পে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।