রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ এপ্রিল ২০১৫, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার

নেপাল যাচ্ছে বাংলাদেশের সহায়তা টিম


nepal-casulaty

উদ্ধারকাজে অংশগ্রহণ, চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা দিতে ভূমিকম্প বিধ্বস্ত নেপালে যাচ্ছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জরুরি ঔষধ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে আজ রোববার বেলা ১২টার দিকে একটি চিকিৎসক দল নেপালের উদ্দেশে রওয়ানা দেবে।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর থেকে জানানো হয়েছে ইতোমধ্যেই চিকিৎসকদলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে।