সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩১ মে ২০১৫, ৮:২৪ অপরাহ্ন
শেয়ার

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ২৬


naizeriaনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নিও রাজ্যের প্রধান নগরী মাইদুগুরির একটি মসজিদে শনিবার বিকেলে নামাজের পর আত্মঘাতী বোমা হামলায় ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

বোর্নিও রাজ্যের পুলিশ কমিশনার আদেরেমি ওপাদোকান বলেন, নগরীর মনডে মার্কেট এলাকায় আলহাজি হারুনা মসজিদে আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি সাংবাদিকদের বলেন, ‘হামলায় ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।’